তাড়াশের বারুহাস ইউনিয়নে মানবিক সহায়তার নগদ টাকা বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশের বারুহাস ইউনিয়নের উদ্যোগে ঈদ উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকালে উপজেলার বিনোদপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা আইডিয়াল সরকারি কলেজে হতদরিদ ৭৫০ পরিবারের মাঝে ৫০০ টাকা করে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দুস্থ, হতদরিদ, ভ্যান ও রিকসাচালকদের মাঝে সরকারি বরাদ্দ থেকে এ টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার উপজেলা উপ-খাদ্য পরিদর্শক উত্তম কুমার সরকার, ইউপি সচিব হেলাল আহম্মেদ, ইউপি সদস্য আতাউর রহমান, আব্দুল ফরিদ, শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল মাহমুদসহ অনেকে।
পবিত্র ঈদুল আযজহা উপলক্ষে প্রতিটি ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষ যাতে ভালোভাবে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন তার জন্য আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ কার্যক্রম বাস্তবায়ন করছেন।
এমএসএম / জামান
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং