লোহাগাড়ায় বিপন্ন প্রজাতির বন্যপ্রানীসহ আটক ৪, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
চট্টগ্রামের লোহাগাড়ায় পাচারকালে মহাবিপন্ন প্রজাতির ২টি লজ্জাবতী বানর, ১টি লক্ষী প্যাঁচাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় দুটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন বান্দরবান জেলার আলিকদম দানু সর্দার পাড়ার আনোয়ার হোসেনের পুত্র মোবারক হোসেন(২৭), আলিকদম পুর্ব পালং পাড়া এলাকার মৃত আমির হোসেনের পুত্র সাদ্দাম হোসেন (২৭), আলিকদম উত্তর পালং পাড়ার সৈয়দ হোসেনের পুত্র মহি উদ্দিন (২৪) এবং খুলনা সোনাডাঙ্গা বায়রা এলাকার মৃত দিলু সিকদারের পুত্র আজহার সিকদার(৪৮)।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার, ২৭ জানুয়ারী দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে হতে মহাবিপন্ন এই বন্যপ্রানী গুলো উদ্ধার করে পাচারকারীদের আটক করা হয়। পাচারকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, আটককৃতরা দোষ স্বীকার করেন। তারা বিক্রয়ের উদ্দেশ্যে বিরল প্রজাতির এইসব প্রাণীগুলো নিয়ে যাচ্ছিলো । বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারা অনুযায়ী এভাবে বণ্যপ্রাণী ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি করা শাস্তিযোগ্য অপরাধ। আটককৃত ব্যক্তিদেরকে ভ্রাম্যমাণ আদালতে তাদের অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী তাদের প্রত্যেককে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন