বাঁশখালীতে ১১ দিনব্যাপী কুম্ভমেলা উদ্বোধন
বাঁশখালীতে ১১ দিনব্যাপী কুম্ভমেলা ২০২৩ উদযাপন উপলক্ষে ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনান্দ পুরী মহারাজের সভাপতিত্বে ২১তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ২০২৩ এর উদ্বোধন হয়।
চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী কোকদন্ডী ঋষিধামে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদ্বোধনী উপলক্ষে শুক্রবার বিকেলে কোকদন্ডী ঋষিধামে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড্ডয়নের মধ্যদিয়ে শোভাযাত্রা ও র্যালীসহ মেলার উদ্বোধন শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ,অর্থ সম্পাদক তড়িৎ কান্তি গুহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম,বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বাবু শ্যামল দাশ,
কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম,সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, কুম্ভমেলা পরিষদের যগ্ন সম্পাদক ছোটন গুহ প্রমূখ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন পিপিএম, বাঁশখালী ট্রাফিক সার্জেন্ট আনোয়ার হোসেনসহ পুলিশ প্রশাসন,র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু-সন্ন্যাসী,বৈঞ্চব, সংগীত শিল্পীসহ সনাতন ধর্মালম্বী পূণ্যার্থীরা নারী- পুরুষ ভক্তবৃন্দরা র্যালীতে অংশ গ্রহণ করেন।
র্যালীতে সুসজ্জিত দুইটি হাতি ও ঘোড়ার গাড়ী ব্যবহার করা হয়।ঘোড়া গাড়ীতে করে ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শননান্দ পুরী মহারাজও র্যালীতে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য,২৭ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত সর্বমোট ১১দিন ব্যাপী আন্তর্জাতিক কুম্ভমেলা ২০২৩ বাঁশখালীর কোকদন্ডী ঋষিধামে উদযাপিত হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied