ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে চুরি যাওয়া চার গরু উদ্ধার করল পুলিশ : থানায় মামলা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ১২:৫৪

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরি যাওয়া চারটি চোরাই গরু উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার চন্দননগর গ্রামের জালাল উদ্দীনের বাড়ি থেকে এই গরুগুলো উদ্ধার করা হয়।

এঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে শুক্রবার (২৭ জানুয়ারি) থানায় একটি মামলা দায়ের করেছেন মনির হোসেন নামে এক গরুর মালিক। 

মামলার আসামিরা হলো- উপজেলার ওয়াইজনগর গ্রামের বোরহান বেপারীর ছেলে লিটন (৩২), আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নেতার ছেলে রাজু আহমেদ কিরন (৩৫), চন্দননগর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মাফিয়া বেগম (৪৫), আলীনগর গ্রামের গেদা শেখের ছেলে আবু বকর সিদ্দিক (৩৭) ও চর-রাজনগর গ্রামের ফারুক মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০)। মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে বলে জানা যায়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে,গত ২১ ও ২২ জানুয়ারি রাতে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের মনির উদ্দীন, মানিকনগর গ্রামের আব্দুর রশিদ মোল্লা, মো. কবির হোসেন ও মাধবপুর গ্রামের রোজিনা বেগমের একটি করে মোট চারটি গরু চুরি হয়। চোরাই গরুগুলো চোর রাজু আহমেদ কিরনের শ্বশুর উপজেলার চন্দননগর গ্রামের জালাল উদ্দীনের বাড়িতে লুকিয়ে রাখা হয়। এমন খবর পেয়ে বৃহস্পতিবার সকালে গরুর মালিকরা বিষয়টি স্থানীয় শান্তিপুর তদন্ত কেন্দ্রের পুলিশকে জানালে ওইদিন বিকালে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে পুলিশ।

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, চুরি যাওয়া চারটি গরু উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে প্রকৃত মালিকদের কাছে গরুগুলো হস্তান্তর করা হবে। সেই সাথে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

প্রীতি / প্রীতি

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার