কাশিয়ানীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত, আহত-২
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক তানভীর সিকদার (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এতে অপর দুই বন্ধু আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তানভীর সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মাসুদ সিকদারের ছেলে। আহতরা হলেন অপর দুই বন্ধু সেনাবাহিনীর সদস্য মারুফ বিল্লা (২২) ও আরেফিন (২২)।
কাশিয়ানী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম জানান, নিহত তারভীর তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল করে গোপীনাথপুর থেকে ফুকরা যাচ্ছিলেন। এসময় ফুকরা এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে তিন আরোহী মারাত্মক আহত হন।
পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে নেয়ার পথে তারভীর মারা যায়। আহত অপর দুই বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, অবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে।
প্রীতি / প্রীতি
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান