ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর আগমনে উপলক্ষ্যে সজ্জিত তানোর


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৮-১-২০২৩ দুপুর ১:১৬
 দীর্ঘ ৫ বছর পর ২৯ জানুয়ারি রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর রাজশাহীতে আগমন উপলক্ষ্যে তানোর সেজেছে বর্ণিল সাজে । প্রধানমন্ত্রীর এই সফর সফল করতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
 
এ উপলক্ষ্যে তানোর উপজেলা নতুনভাবে সেজেছে। তানোর জুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। রাজশাহীর তানোরসহ পুরো জেলা ও উপজেলা গুলোতেও দেখা মিলছে সাজ সজ্জার কাজ।সাজ সজ্জার অংশ হিসেব উপজেলা জুড়ে দেখা মিলছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র ব্যানার ও ফেস্টুন। এছাড়াও বিভিন্ন পদধারী নেতাদের সড়কে বড় বড় গেট, ব্যানার ও সরকারের উন্নয়নের চিত্র শোভা পাচ্ছে বিভিন্ন  সড়কে রাস্তার পাশের দেওয়াল ও গাছে গাছে।
 
এমন চিত্র শুধু তানোর জুড়ে নয় উপজেলার বাইরেও জেলা ও বিভিন্ন উপজেলায় দেখা মিলছে একই চিত্র। এতে করে পুরো রাজশাহী অঞ্চলে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যেন উৎসবের আমেজও বইতে শুরু করেছে।প্রতিদিন উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা, প্রচার মিছিল ও লিফলেট বিতরণে অব্যাহত রয়েছেন তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান  লুৎফর হায়দার রশিদ ময়নার ও তানোর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীর।
 
তানোর উপজেলার গুরুত্বপূর্ণ মোড় ও স্থানে তোরন নির্মাণ ও সড়কের উপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়সহ বিভিন্ন নেতাদের ছবি সম্বলিত ফেস্টুন-ব্যানার দিয়ে সজ্জিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেখা দিয়েছে।
 
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে তানোর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ ব্যাপারে তানোর উপজেলা  আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাইনুল ইসলাম স্বপন বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি । তানোর উপজেলায় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনদের নিয়ে বিভিন্ন পর্যায়ে সভা করেছি।  আশা করি লক্ষ্য লক্ষ্য  মানুষের  জনসমাগম করে আমরা সফলভাবে প্রধানমন্ত্রীর এই সফর শেষ করবো।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত