ভেদরগঞ্জে শীতার্তদের মাঝেই কম্বল বিতরণ করলেন নিয়ামত সিকদার
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ পৌরসভায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সফল ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নিয়ামত সিকদার। গত ২৭ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮টার সময় ভেদরগঞ্জ পৌরসভার সিকদার টাওয়ার থেকে ২ হাজার ব্যক্তিকে কম্বল বিতরণ করা হয় ।
নিয়ামত সিকদার বলেন,সারা দেশের মতো ভেদরগঞ্জে ও তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্টে মানবেতর জীবনযাপন করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে আজ ২ হাজার দরিদ্র-দের মাঝে কম্বল বিতরণ করলাম। জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধি সহ যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে। তাই ৫ বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমূলক কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমি ব্যক্তিগত উদ্যোগে ভেদরগঞ্জ পৌরসভার ২ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরন করেছি।
এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানহাজী আব্দুল মান্নান বেপারী, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বাবুল খান, ভেদরগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি শফিউল্লাহ মাতাব্বর, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহালুল খান বাহার,পৌরসভা ২ নং ওয়ার্ড কমিশনার হারুন অর রশিদ বেপারী,পৌরসভা ৮ নং ওয়ার্ড আঃলীগের সদস্য মোঃ উজ্জল বেপারী, আবু কালাম হোসেন, জয়নাল হোসেন, মোস্তফা সিকদার, দুলাল হাওলাদার প্রমুখ।
প্রীতি / প্রীতি
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার