ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯-৭-২০২১ দুপুর ৩:২৪

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান করেছেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সোমবার (১৯ জুলাই) সকালে ১০০ জন সাংবাদিকের মাঝে ঈদের উপহারসামগ্রী প্রদান করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল- পোলাউয়ের চাল, সেমাই, তেল, গুঁড়াদুধ, ডাল, চাল, চিনি ও আতর। 

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম), টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, টাঙ্গইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, করোনা ভাইরাসের মহামারীর সময় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন সহায়তা প্রদান অব্যহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সাংবাদিকবান্ধব। এই সরকারের সময় সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। টাঙ্গাইলের সাংবাদিকরা যাতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা পান সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তিনি।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত