নগরকান্দায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার পুলিশের সংবাদ সম্মেলন
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করে থানা পুলিশ। সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিলের নেতৃত্বে অভিযানে অংশ নেয় নগরকান্দা থানার ওসি সহ পুলিশের একটি দল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে সংঘর্ষে ব্যবহৃত ঢাল, সড়কি, বল্লম, রামদা, টেটা, ঝুপি ইত্যাদি। শনিবার দুপুরে থানা অফিসার ইনচার্জের রুমে সংবাদ সম্মেলন করেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল। সংবাদ সম্মেলনে তিনি জানান, বেশ কিছুদিন যাবত পুরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পক্ষ বিপক্ষ মাঝে মাঝে সংঘর্ষে লিপ্ত হতো।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে থানা পুলিশের উদ্যোগে আর সংঘর্ষ করবোনা এই শ্লোগান নিয়ে এলাকাবাসি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র পুলিশের নিকট জমা দিয়েছিলেন। এরপর বেশ কিছুদিন সংঘর্ষ থেকে এড়িয়ে ছিলেন এলাকাবাসি। সম্প্রতি আবার সেই সংঘর্ষ শুরু করেছেন। তাই পুলিশ অভিযান চালিয়ে এইসব অস্ত্র উদ্ধার করেন।
থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত অভিযানে এই সমস্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। যাদের বাড়ী থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্ততি চলছে।
প্রীতি / প্রীতি
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’