কুয়েত মৈত্রী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল কুইজ ক্লাবের উদ্যোগে আজ ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার হল মিলনায়তনে ‘মৈত্রী হল কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, কুইজ সহশিক্ষা কার্যক্রমের একটি শক্তিশালী উপাদান ও জ্ঞান চর্চার পাশাপাশি আনন্দদায়ক বিষয়। অন্তর্ভুক্তিমূলক ও গুণগত মানসম্পন্ন সমাজ বিনির্মাণে কুইজ চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন সীমাবদ্ধাতার মধ্যেও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের প্রয়াস অব্যাহত রাখতে হবে।
সততা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে টেকসই জ্ঞান অর্জনের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। আন্তঃহল, আন্ত: বিভাগ, একক কুইজ এবং উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল এবং ৭০টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।
হল কুইজ ক্লাবের সভাপতি এ এইচ এম নূরে হাবিবা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুন নাহার, ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির (ডিইউকিউএস) মডারেটর অধ্যাপক ড. মুহম্মদ মাহবুবুর রহমান ও ড. রায়হান সরকার, মৈত্রী হল কুইজ ক্লাবের মডারেটর হামিদা আক্তার, ডিইউকিউএস-এর সভাপতি রিমন আল মাহদী ও সাধারণ সম্পাদক শোয়াইব রহমান এবং হল ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা কথা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষক ও কুইজপ্রেমী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন