ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সোমবার রাবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ১২:১৫

কৃতি শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দিতে আগামীকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অত্যাধনিক মিলনায়তনে এই স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত হবে। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে আমাদের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।’

জানা গেছে, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনিস্টিউটের ১০৩ জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে। তাদের মধ্যে অগ্রণী ব্যাংকের ৯৬ জন পাচ্ছেন ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’, দর্শন বিভাগের ৫ জন ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’ এবং চিকিৎসা বিজ্ঞান অনুষদের ২ জন পাচ্ছেন ‘ডা. এ কে খান স্বর্ণপদক’। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, অতিথি হিসেবে থাকবেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে