ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

জনগনের কল্যাণে ইউপি সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে : জিয়াউল হক চৌধুরী


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ১২:৫৫

একজন ইউপি সদস্য সৎ ও নিষ্ঠার সাথে জনকল্যাণমূলক কাজ করলে  ইউপি সদস্য থেকে সংসদ সদস্য পর্যন্ত হতে পারে।  যার নজির লোহাগাড়া উপজেলাতেও  রয়েছে। আমাকেও জনগন  ইউপি সদস্য থেকে ইউপি চেয়ারম্যান ও বর্তমানে একাধিকবার  উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। জনগনের কল্যাণে ইউপি সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে। ইউপি সদস্যরা অগ্রণী ভূমিকা পালন না করলে প্রান্তিক পর্যায়ে সরকারি - বেসরকারি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো না। পুরুষ ও মহিলা ইউপি সদস্যরা একসাথে সমতার ভিত্তিকে ইউপি চেয়ারম্যানের সাথে সমন্বয় সাধন পূর্বক কাজ করলে প্রতিটি সমাজ ও এলাকার আমূল পরিবর্তন হবে। 

শনিবার, ২৮ জানুয়ারি সন্ধ্যায়, লোহাগাড়া উপজেলা  পাবলিক হলে অনুষ্ঠিত  বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন লোহাগাড়া উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন ২০২৩ এ প্রধান অতিথির বক্তব্য  উপরোক্ত মন্তব্য করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বশিরুল আলম শরীফ এর সভাপতিত্বে ও  মহিলা বিষয় সম্পাদক সাজিয়া সোলতানা'র সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এম.ইব্রাহিম কবির।  সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সংরক্ষিত ওয়ার্ড-০৫ এর সদস্য সুরাইয়া খানম লিলি। উদ্বোধনী বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কমিটির সভাপতি  আনোয়ার হোসেন চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মো: হাশেম চৌধুরী। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হারুনুর রশিদ। এছাড়াও সংগঠনের স্হানীয়, বিভিন্ন উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন।

সম্মলেনে ইউপি সদস্য জাফর আহমদ' কে সভাপতি,  মোহাম্মদ সোলাইমান'কে সিনিয়র সহ সভাপতি, মো: কাউছার উদ্দীন'কে সাধারন সম্পাদক ,  আবু বক্কর ছিদ্দিক'কে যুগ্ম সম্পাদক ও শাহ আলম লিটন'কে সাংগঠনিক সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট লোহাগাড়া উপজেলা শাখা কমিটি ঘোষনা করা হয়।

এমএসএম / এমএসএম

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়