পৃথক অভিযানে নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার-৪
নোয়াখালীতে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি ও আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২৯জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, গতকাল শনিবার বিকেলের দিকে জেলার সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে পাইপগানসহ এক যুবককে গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের তালমান সর্দার বাড়ির নুরুজ্জামানরে ছেলে মো. আবুল কাশেম (২৪), সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের চাঁন মিয়ার বাড়ির মৃত আলী আকবরের ছেলে আবদুল মানিক ওরফে বাচ্চু (৬৫), চরমটুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মমিন উল্যাহ’র বাড়ির মমিন উল্যার ছেলে মো. রাশেদ (২২) ও বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে অস্ত্রধারী মো. দেলোয়র হোসেন রাজু (২৮)।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী সন্ত্রাসী রাজুকে আটক করে পুলিশ। পরে আসামির ভাষ্যমতে তার বাড়ির একটি কলাবাগানে লুকানো অবস্থায় একটি দেশীয় পাইপগান জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার