ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছাপচিত্র কর্মশালা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-১-২০২৩ দুপুর ৪:৪৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত হয়েছে ৪ দিনব্যাপি ছাপচিত্র কর্মশালা । বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ব্যবসায় প্রশাসন অনুষদের নিচ তলায় কর্মশালাটি অনুষ্ঠিত হয় ।  এতে ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমের করণকৌশল এবং অন্যান্য বিষয় নিয়ে আলোকপাত ও প্রশিক্ষণ নেন শিক্ষার্থীরা । 

২৪ , ২৫, ২৭ ও ২৮ জানুয়ারি , এই চারদিনব্যাপী কর্মশালাটির উদ্বোধন করেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নগরবাসীর বর্মন (পার্থ) । উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. রাশেদুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ছাপচিত্র বিভাগ ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল শাহরিয়ার ।

ছাপচিত্রের একটি অন্যতম মাধ্যম হলো রিলিফ প্রোসেস।আর রিলিফ প্রোসেস এর একটি উল্লেখযোগ্য পদ্ধতির নাম উডকাঠ। ছাপচিত্র কর্মশালাটিতে শেখানো হয়েছে কিভাবে রঙিন উডকাঠ করতে হয়। চারুকলা অনুষদের সকল বিভাগের শিক্ষার্থীরা এই কর্মশালাটিতে সফল ভাবে সংগ্রহ করেন।  কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে একটি সনদপত্র প্রদান করা হয়েছে। রং, প্লেট সহ আনুষঙ্গিক সকল  সহযোগিতা প্রদান করেন চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান নগরবাসীর বর্মন। 

প্রোগ্ৰামটির পরিচালক নগরবাসীর বর্মন বলেন , ২০১৫ সালের পর বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম কোন ছাপচিত্র কর্মশালা । এতে অংশগ্ৰহণ করতে পেরে শিক্ষার্থীরা খুবই আনন্দিত । আগামী ৩ ফেব্রুয়ারি শিল্পী মোহাম্মদ কিবরিয়া স্মরণে ঢাকার লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিতব্য ছাপচিত্র মেলায় কর্মশালাটিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাজগুলো প্রদর্শিত হবে । আমি আশা করি এ ধরণের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা আগামীতে ভাল কিছু করতে উদ্বুদ্ধ হবে ।

এমএসএম / এমএসএম

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য