স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার : রুহুল আমিন মাদানী এম.পি
ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী অতিগুরুত্বের সাথে কাজ করে যাচ্ছেন।
তিনি রোববার (২৯ জানুয়ারী) ময়মনসিংহের ত্রিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে সমস্যাগুলো জানান, সকল সমস্যা ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন তিনি। উপজেলার নির্বাহী অফিসার ও মহিলা ডিগ্রী কলেজ গর্ভিংবডির সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সেলিমুল হক তরফদার প্রমূখ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত