সাটুরিয়ায় ৬ বছরের শিশুকে বলৎকারের অভিযোগে আটক ১
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ৬ বছরের এক ছেলেকে বলৎকার করার অভিযোগে শফিক (২৬) নামের এক বখাটেকে আটক করেছে সাটুরিয়া থানা পুলিশ। রোববার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ওই বখাটে যুবকের বাড়ি উপজেলার জান্না এলাকায়। সে উপজেলার ধানকোড়া ইউনিয়নের শ্রীমুখ ধানকোড়া এলাকার শুকুর আলীর বাড়িতে ভাড়া থাকতো এবং ওই এলাকায় থেকে ঘোড়ার গাড়ি দিয়ে মালামাল আনা-নেয়ার কাজ করত। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশুটির পরিবার জানায়, রোববার বিকেলে নয়াডিঙ্গির ফকির বাড়ীর চকে বখাটে শফিক তার ঘোড়ার জন্য ভুট্রার পাতা সংগ্রহ করতে ভুট্রা ক্ষেতে যায়। সেখানে ওই শিশুটি খেলা করছিল। এই সুযোগে বখাটে শফিক ওই শিশুটিকে জোড় পূর্বক বলৎকার করে। পরে শিশুটির পায়খানার রাস্তা দিয়ে রক্ত প্রবাহিত হলে শিশুটিকে কৌশলে তার বড় ভাই ১১ বছরের রবিনের নিকট পৌঁছিয়ে দেয় বখাটে শফিক। পরে শিশুটি যখন বাড়িতে পা বাকাঁ করে হাটছিল, তখন শিশুটির পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছিল যেটা তার পরিবারের নজরে আসে। পরে শিশুটি তার পরিবারের কাছে বিষয়টি খুলে বলে। অতপর শিশুটির পরিবার ও স্থানীয়রা ওই বখাটেকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই বখাটেকে আটক করে থানায় নিয়ে আসে।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে বখাটে যুবককে আটক করে থানায় আনা হয়েছে। শিশুটিকে চিকিৎসার জন্য সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied