ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ঘন কুয়াশায় ঢাকা সড়ক-মহাসড়ক, গাড়ি চলাচলে ধীরগতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ১১:৫০
বেশ কয়েকদিন পর সোমবার(৩০ জানুয়ারি) ভোররাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। মাদারীপুর জেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর অববাহিকাসহ জেলার সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। ফলে ভোর থেকেই মহাসড়কে যানবাহন চলাচলে ধীর গতি রয়েছে বলে জানা গেছে। বৃষ্টির ফোঁটার মতো টপটপ করে শিশির ঝরছে মধ্যরাত থেকেই। এদিকে কুয়াশার তীব্রতায় সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। 
 
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ভোর থেকে প্রচুর কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল সীমিত রয়েছে। ভোর থেকে দূরপাল্লার যানবাহন তেমন দেখা যানি মহাসড়কে। এছাড়া আঞ্চলিক সড়কগুলোতে ছোট যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। 
 
ইজিবাইক চালক মো.কাওসার জানান,'কুয়াশার কারণে রাস্তায় সামান্য দূরত্বেও কিছু দেখা যায় না। হেডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না। ধীরে ধীরে গাড়ি চালিয়ে যেতে হয়েছে।'
 
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে,'কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ে ঢাকা পড়ে আছে। সকাল থেকে তেমন যানবাহন চলতে দেখা যায়নি। এক্সপ্রেসওয়েতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না।'
 
হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান,'আমাদের টিম মহাসড়কে দায়িত্ব পালন করছে। কুয়াশার কারণে তেমন যানবাহন সড়কে নেই। ধীর গতিতে চলাচল করছে।'

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা