আন্তর্জাতিক কর্মশালায় যোগ দিতে দুবাই যাচ্ছেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয়
স্ট্রং সিটি নেটওয়ার্ক সাউথ এশিয়া রিজিওনাল হাবের কর্মশালা ২০২৩ এ যোগ দিতে দুবাই যাচ্ছেন চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।
সোমবার (৩০ জানুয়ারি) তিনি কর্মশালায় অংশগ্ৰহণ করতে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী দুবাইয়ের ফোর পয়েন্ট শেরাটন হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
জানা যায়, সাউথ এশিয়া রিজিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় সরকার বিশেষজ্ঞদের কর্মশালা এটি। বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতি, উগ্রজঙ্গীবাদ, জলবায়ুর বিরূপ পরিস্থিতির ভেতর থেকে দক্ষ নেতৃত্বের মাধ্যমে সংকট উত্তরণে বিশেষ কৌশল নির্ধারণের জন্যই এই কর্মশালা। স্ট্রং সিটি নেটওয়ার্ক নামে ২০১৫ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্বজনীন সংগঠন এই কর্মশালার আয়োজন করছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই আয়োজনের মূল আয়োজক। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ২ শতাধিক জনপ্রতিনিধ এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন পর্বে মডারেটর হিসেবে থাকবেন বিশ্ববরেণ্য নগর বিশারদ ও সমাজ চিন্তাবিদগণ।
এমএসএম / এমএসএম
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন