মাধবপুরে গাড়ীর ধাক্কায় পিকআপ খাদে পড়ে নিহত ১
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কায়সারনগরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মালামাল বোঝাই ঢাকাগামী একটি পিকআপ উল্টে রাস্তার পাশের খাদে পড়ে ১ জন নিহত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ৬ টার সময় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।তবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।এসময় পিকাপে থাকা সাদিয়া আক্তার (১৮) নামের এক কিশোরী গুরুতর আহত হয়।
জানা যায়,ঢাকা-সিলেট মহাসড়কের কায়সারনগরে বাসাবাড়ীর মালামাল বোঝাই ঢাকাগামী পিকাপটিকে (ঢাকা মেট্রো-ন-১৬-০০২৮) সজোরে ধাক্কা দেয়ে একটি অজ্ঞাত গাড়ী।
পিকাপটি ছিটকে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়।ঘটনাস্থলেই একজন নিহত হয়। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ধারণা করছে নিহত ব্যক্তি দূর্ঘটনাকবলিত পিকাপটির ড্রাইভার বা হেলপার হতে পারেন।
দূর্ঘটনায় পিকাপ আরোহী মনতলা দেবিপুরের আহাদ মিয়ার মেয়ে সাদিয়া (১৮) গুরুতর আহত হয়েছে। পথচারীরা আহত সাদিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশর ওসি মাঈনুল ইসলাম ভুইয়া জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত