বিপিএল ছাড়ার আগে যা বলে গেলেন ওয়াহাব
চলমান বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলতে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। দিন তিনেক আগে এই তারকা পেসার খবর পান পাকিস্তানের পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মহসিন নকভির গঠিত তত্ত্বাবধায়ক মন্ত্রীসভায় ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ হয়েছে তার।
দেশের সেবা করার গুরুদায়িত্ব নিতেই বিপিএলের মাঝপথে বাংলাদেশ ছাড়লেন পাকিস্তানের এই পেসার। এবারের বিপিএলে খুলনার হয়ে বল হাতে বেশ ভালোই সুনাম কুড়িয়েছেন ওয়াহাব। ছিলেন আসরের সেরা উইকেট শিকারির তালিকায়ও।
রাতে বাংলাদেশ ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওয়াহাব দলের জন্য শুভকামনা জানিয়ে লেখেন, বিপিএল ২০২৩ এ খুলনা টাইগার্সের হয়ে দারুণ সময় কেটেছে। দারুণ আতিথেয়তার জন্য তামিম এবং খালেদ মাহমুদ সুজনকে ধন্যবাদ। পরবর্তী ম্যাচগুলোর জন্য আমার দলকে শুভকামনা জানাই। আমার ভাই আজম খানকে মিস করব। আশা করি দ্রুতই আমাদের দেখা হবে।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
প্রীতি / প্রীতি
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ
রেকর্ড সময়ে শুরু ও শেষ হওয়া ম্যাচে ভেনাসের বিদায়
‘ইনফান্তিনো নিয়ম মানেন না, তাকে পদত্যাগ করতে হবে’
মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল
ইনফান্তিনোকে অবশ্যই পদত্যাগ করতে হবে, বললেন প্লাতিনি
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল