বাকৃবির বর্ষসেরা নবীন সাংবাদিক দৈনিক সকালের সময়ের মো আমান উল্লাহ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) বর্ষসেরা নবীন সাংবাদিক-২০২২ হয়েছেন দৈনিক সকালের সময় পত্রিকার বাকৃবি প্রতিনিধি মো আমান উল্লাহ। নবীন সাংবাদিকদের কর্মদক্ষতা, সারা বছরের কাজের স্বীকৃতি ও কাজের প্রতি আগ্রহ বাড়াতে প্রথমবারের মতো সেরা নবীন সাংবাদিকের পুরষ্কার দেওয়া হয়।
শনিবার বাকৃবি সাংবাদিক সমিতি ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বর্ষসেরা নবীন সাংবাদিক হিসেবে মো আমান উল্লাহ এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়য়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বর্ষসেরা রিপোর্টার, বর্ষসেরা ফিচার সাংবাদিক, ও নবীন সাংবাদিক হিসাবে পুরষ্কার পেয়েছেন দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি তানিউল করিম জীম, ঢাকা পোস্টের বাকৃবি প্রতিনিধি মুসাদ্দিকুল ইসলাম তানভীর , আজকের বিজনেস বাংলাদেশের ইসরাত জাহান ।
অনুষ্ঠানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ কে এম জাকির হোসেন বলেন, কৃষির উৎকর্ষ সাধনে কৃষির বিকল্প নেই। কৃষি সংক্রান্ত সংবাদ পরিবেশনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা নিয়মিত কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা নতুন নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। কৃষি সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক রূপ প্রয়োজন। কৃষির সফলতা প্রান্তিক পর্যায়ে জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের আরও বেশি কাজ করতে হবে।
বাকৃবি সাংবাদিক সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান রনি বলেন, নবীন সাংবাদিদের সারা বছরের কাজের স্বীকৃতি এটি। প্রথমবারের মতো এ বছর সেরা নবীন সাংবাদিকের পুরষ্কার দেওয়া হয়েছে। এর ফলে পুরষ্কার প্রা্প্ত সাংবাদিক আরও বেশি উৎসাহিত হবেন। পাশাপাশি অন্যান্য নবীন সদস্যদের মধ্যেও আগ্রহ সৃষ্টি হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied