ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে বোট ডাকাতি,মালামাল লুট,আহত-৪


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১-২০২৩ দুপুর ৩:১২
বঙ্গোপসাগরের খাটখালী থেকে প্রায় ৭ কিঃ মিঃ পশ্চিমে বোট ডাকাতির ঘটনা ঘটে,এতে ডাকাতদের আক্রমণে অন্তত ৪ জেলে আহত হয়েছে,মাছ ও বোটের মেশিনসহ অন্তত ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে ডাকাতরা নিয়ে গেছে বলে বোট মালিক সুত্রে জানা গেছে।
 
২৮ জানুয়ারি(শনিবার)বাঁশখালী উপজেলার সরল ইউপির তৈয়ব উল্লাহ কোম্পানির "আল্লাহর দান" নামক একটি ফিশিং বোট সাগর থেকে মাছ ধরে আসার পথে বঙ্গোপসাগরের খাটখালী মোহনা প্রায় ৭ কিঃ মিঃ পশ্চিমে আসলেই একদল ডাকাত বোট নিয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে"আল্লাহর দান" নামক বোটে ডাকাতরা হানা দেয়।এসময় বাঁশখালী উপজেলার ৭ নং সরল ইউনিয়নের তৈয়ব উল্লাহ কোম্পানির মালিকানাধীন "আল্লাহর দান" নামক ফিশিং বোটের জেলেদের মারধর করে বোটের মেশিন, মাছ ও জালসহ অন্তত ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।এছাড়াও ডাকাতদের আক্রমণে অন্তত ৪ জেলে আহত হয়।
আহতদের দুলাল নামের এক জনের অবস্থা আশংকাজনক বলে জানান বোট মালিক তৈয়ব উল্লাহ।
 
আহতরা হলেন,নোয়াখালীর রামগতির মোঃ দুলাল (৪৫),রামগতির মোঃ দিদার(৩৪),বাঁশখালীর গণ্ডামারা ইউপির বড়ঘোনার জিয়াউর রহমান, ৭নং সরল ইউনিয়নের মোঃ ফোরকান।
 
বোট মালিক তৈয়ব উল্লাহ কোম্পানি বলেন, বঙ্গোপসাগরের খাটখালী এলাকায় "আল্লাহর দান" নামক আমার একটি ফিশিং বোটে ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতরা আমার বোটের মেশিন, মাছ, জালসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে, এসময় আমার বোটে কর্মরত জেলেদের মারধর করে, ডাকাতদের আক্রমণে আমার বোটের ৪ জন স্টাফ আহত হয়।আহতদের মধ্যে দুলাল নামের এক জন বোট স্টাফের অবস্থা গুরুতর হওয়ার ফলে চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে,এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান বোট মালিক তৈয়ব উল্লাহ।
 
এব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি কামাল উদ্দিন পিপিএম জানান,ঘটনাটি বোট মালিক তৈয়ব উল্লাহ আমাকে জানিয়েছে কিন্তু ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরের কুতুবদিয়া সীমানার বাহিরে, বাঁশখালীর সীমনায় নয়,তাই এই বিষয়ে কুতুবদিয়া থানার ওসির সাথে কথা বললে সব তথ্য জানতে পারবেন,যেহেতু ঘটনাটি কুতুবদিয়া থানা এলাকায় ঘটেছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির