ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১-২০২৩ রাত ৯:৪৭
চট্টগ্রামে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর হামলার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলজিইডি কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে উপজেলার মুড়াপাড়া উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। 
 
এলজিইডি নারায়নগঞ্জের নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন সভাপতিত্বে মানববন্ধনে রূপগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিনসহ উপজেলার সকল এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। 
 
মানববন্ধনে এলজিইডির প্রকৌশলীরা বলেন, গতকাল রবিবার বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানী সরকারী দায়িত্ব পালন অবস্থায় নিজ কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা এবং শারীরিক ভাবে লাঞ্চিত করেন। এসময় প্রকৌশলীরা মানববন্ধনে কয়েকটি দাবি তোলে ধরে বলেন, সম্পূর্ণ বেআইনীভাবে নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে শারীরিকভভাবে লাঞ্চনা করায় দোষী সকলকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং জড়িত ঠিকাদারদের লাইসেন্স বাতিল সহ আজীবন কালো তালিকাভুক্ত করতে হবে। সারাদেশে ঘটে যাওয়া বিগত দিনে এলজিইডির প্রকৌশলীদের উপর হামলার ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নির্বিঘ্নে  রাখতে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চয়তায় সার্বক্ষণিক গানম্যান প্রদান করতে হবে। এবং নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিস্ট্রেসী ক্ষমতা প্রদান করার দাবিও জানান।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার