তানোরের মুন্ডুমালা হাটের সিডিউল বিক্রি স্থগিত
রাজশাহীর তানোরের মুন্ডমালা পৌরসভার মুন্ডুমালা হাট ইজারার সিডিউল বিক্রি হঠাৎ স্থগিত করা হয়েছে। এতে হাট ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ হাট ইজারার সিডিউল বিক্রির শেষ দিন নির্ধারিত ছিল। এদিন সকালে বিভিন্ন এলাকার ইজারাদারগণ পৌরসভায় সিডিউল কিনতে উপস্থিত হয়। তবে কোনো পুর্বঘোষণা ব্যতিত সিডিউল বিক্রি বন্ধ ঘোষণা করে পৌর কর্তৃপক্ষ। এ সময় মেয়র কোনো কথা না বলে কৌশলে পালিয়ে যায়, আর সচিব প্রকৃতি ডাকে সাড়া দেবার কথা বলে লাপাত্তা। নিয়মানুযায়ী সিডিউল বিক্রি বন্ধ করতে হলে এক সপ্তাহ আগে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা। পুর্বঘোষণা ব্যতিত সিডিউল বিক্রি স্থগিত করায় জনমনে মিশ্রুপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর বলেন, মেয়র ব্যক্তিগতভাবে লাভবান হবার জন্য, পচ্ছন্দের ব্যক্তিকে হাট ইজারা পাইয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, গত বছর হাটের ইজারা মুল্য ছিল এক কোটি ৭২ লাখ টাকা, এবার গড় মুল্য দেখিয়ে পচ্ছন্দের ব্যক্তিকে ইজারা পাইয়ে দিতে নানা ছল চাতুরি করা হচ্ছে। মেয়র তার পচ্ছন্দের ব্যক্তিকে হাট ইজারা পাইয়ে দিতে নানা অপতৎপরতা শুরু করেছে। এরই অংশ হিসেবে অপ্রচলিত পত্রিকায় হাট ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে তা নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। এমনকি ওই দিন ওই পত্রিকা তানোরে এমনকি রাজশাহীতে আসেনি। ফলে মেয়র পচ্ছন্দের ব্যক্তিকে হাট ইজারা দিতে সকল প্রস্তুতি নেয়। কিন্ত্ত বিভিন্ন মাধ্যমে হাট ইজারার খবর জানতে পেরে একাধিক ইজারাদার পৌরসভায় গেলে থলের বেড়াল বেরিয়ে যায়। এতে মেয়রের মাথায় বাজ পড়ে। তিনি কৌশলে সিডিউল বিক্রি বন্ধ করে দেন। এবিষয়ে জানতে চাইলে মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন,সবকিছু নিয়ম অনুযায়ী হবে। তিনি বলেন, অনিবার্য কারণে সিডিউল বিক্রি বন্ধ করা হয়েছে, আগামিতে নিয়মানুযায়ী ইজারা পক্রিয়া সম্পন্ন করা হবে। এবিষয়ে পৌর সচিব আবুল হোসেন বলেন, মেয়র ইচ্ছে করলে যে কাউকে হাট ইজারা দিতে পারেন, এবিষয়ে কারো কিছু করার নাই।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত