ঠাকুরগাঁওয়ে যুবতীকে অপহরণের মামলায় গ্রেফতার ১
সদর উপজেলার রাহিমানপুর গ্রামের এক যুবতী (১৮) কে বিয়ের প্রলোভনে অপহরণ করে আটক রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়। রোববার ওই যুবতীর পিতা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে যুবতীকে উদ্ধার করে মো: মাহফুজ আলম (২২) নামে এক যুবককে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, ওই যুবতী রংপুরে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের শিক্ষার্থী। গত ২৪ জানুয়ারি সে রংপুর থেকে বাসযোগে ঠাকুরগাঁওয়ে আসে। ঘটনার দিন যুবতী শহরের বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে আসার পথে নিখোজ হয়। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় খোজ খবর নিয়ে না পেয়ে পরদিন সদর থানায় সাধারণ ডায়েরী করেন যুবতীর বাবা। এ অবস্থায় গত শনিবার ওই যুবতী তার ভাইকে মেসেঞ্জারে জানায় যে, তাকে অপরহরণ করে পৌর শহরের হাজীপাড়া মহল্লায় জনৈক মামুনের বাসায় আটক রাখা হয়েছে। পরে ওই বাসায় অভিযান চালিয়ে যুবতীসহ মামলার আসামী মো: মাহফুজ আলমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। যুবতীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, বাসস্ট্যান্ড থেকে রিক্সাযোগে বাসায় ফেরার পথে পৌর শহরের কলেজপাড়া মহল্লার মো: শফিকুল ইসলামের ছেলে মো: মাহফুজ আলম (২২) ও তার ছোট ভাই মো: মাসুম (২৬) তাকে রিক্সা থেকে নামিয়ে অপহরণ করে মামুনের বাসায় নিয়ে যায়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied