ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের চাঁদার টাকায় নিম্নমানের পুরস্কার:পুরস্কার নেয়নি শিক্ষার্থীরা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩১-১-২০২৩ বিকাল ৫:৫৬
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নামে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নিম্নমানের পুরস্কার দেওয়ার অভিযোগ উঠেছে।
 
পুরস্কার নিম্নমানের হওয়ায় শিক্ষার্থীরা কোন পুরস্কার গ্রহণ করেনি বলে অভিযোগ শিক্ষার্থীদের। সিংগাইর উপজেলার পৌর এলাকায় নয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে।
 
জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিয়া সুলতানা স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের না জানিয়েই সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানের নামে তিনি ১৩০ জন শিক্ষার্থীর নিকট থেকে চাঁদা আদায় করেছেন। এ চাঁদার টাকা থেকে নিম্নমানের প্লাস্টিকের টিফিন বক্স ক্রয় করেন তিনি। কিন্তু পুরস্কার নিম্নমানের হওয়ায় কোন শিক্ষার্থী তা পুরস্কার গ্রহণ করেনি।
 
এ ব্যাপারে প্রধান শিক্ষক জুলফিয়া সুলতানা টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন, সভাপতিকে নিয়ে বসেছিলাম তিনি কোন উদ্যোগ না নেয়ায় স্বল্প পরিসরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি।
 
 ম্যানেজিং কমিটির সভাপতি সিংগাইর সরকারি কলেজের প্রফেসর মোশারফ হোসেন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যদি নিয়ে থাকে সেটা নিয়ে স্কুলে বসা হবে।
 
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা আক্তার বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার