ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

আইন ভঙ্গকারীদের প্রতি কঠোর হচ্ছে তিতাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-২-২০২৩ দুপুর ১১:৩৩
রাজধানীর মিরপুর, আগারগাঁও এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে অবৈধভাবে তিতাসের গ্যাস সংযোগ রোধে অভিযান পরিচালনা করেছে তিতাস কর্তৃপক্ষ। মঙ্গলবার  (৩১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার এর  নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 
 
অভিযানে মিরপুরের ৩টি  বাণিজ্যিক  প্রতিষ্ঠান ও ২ টি বাসা বাড়িতে  অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ একটি কারখানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় । 
 
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,আমরা বাসা বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করতে দেখেছি। এজন্য আমরা আইন অনুযায়ী অর্থদণ্ড দিয়েছি। তিনি বলেন, আমরা সবাইকে সচেতন হতে বলব। মানুষের মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে তারা আর অবৈধভাবে গ্যাস ব্যবহার করবে না, দেশের সম্পদ নষ্ট করবে না।  
 
তিনি আরো বলেন,কোথাও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে জেল- জরিমানা করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এমএসএম / এমএসএম

চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মির্জা আব্বাস

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসক-শিক্ষার্থীদের ওপর হামলা

ডেমরায় মহিলা দল নেত্রীর কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

জামিনে বেরিয়ে ভাইয়ের হাত-পা কর্তন, পুলিশ না ধরায় ভাতিজাকে খুন

জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্তি নিয়ে অপপ্রচারের অভিযোগ

বাজারে স্কয়ার কোম্পানির জিম্যাক্স- ‌৫০০ ও একমি কোম্পানির মোনাস-১০ ভেজাল ঔষধে সয়লাব, অভিযোগ করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বইমেলা

এভিয়েশন হাব হতে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

তুরাগে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

দারুস সালাম থানা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন রায়হান

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবে ৩য় দিনের অবস্থান ধর্মঘট