সাটুরিয়ায় ককটেল ও নিষিদ্ধ জিহাদী বইসহ দুই জামায়াত নেতা গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার তালিমুল কোরআন নামক মাদ্রাসার ভেতর পরিত্যক্ত টিনের ঘরে গোপন বৈঠক চলাকালে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা জামায়াতের আমীর দেলোয়ার হোসেনের বাড়ীতে স্থাপিত একটি পরিত্যক্ত মাদ্রাসার ভেতর জামায়াতের কতিপয় লোকের গোপন বৈঠক করছিল। এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের নেতৃত্বে সাটুরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে সোহরাব হোসেন ও আজাহারুল ইসলাম নামের দুইজনকে আটক করে। তারা জামায়াতের ইউনিয়ন শাখার রোকন ও সাবেক সেক্রেটারী বলে স্বীকার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে যায়। বিকেল সাড়ে পাঁচটায় জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। এসময় তিনি জানান, রাষ্ট্র বিরোধী কর্মকান্ড ও ধংসাত্ত্বক কর্মকান্ডের উদ্দেশ্য তারা কয়েকদিন যাবত এই বৈঠক করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের তথ্যমতে, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বোমা বানানোর সরঞ্জাম, জিহাদী বই, চাঁদা উঠানোর রশিদ, হোয়াইট বোর্ড, রান্না করার পাতিল, থালা, চেয়ার, মোটর সাইকেলসহ আনুষঙ্গিক জিনিস উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতা আইনে মামলা হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, গ্রেফতারকৃতরা একসাথে জমায়েত হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করতে ছিল বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। তবে অধিক তদন্ত ও গ্রেফতারকৃত জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেরিয়ে আসবে বলে জানান এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied