ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইবির পাঁচ প্রশাসনিক পদে নতুন মুখ, তিন পদে পূনঃনিয়োগ


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১-২-২০২৩ দুপুর ৪:১৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ প্রশাসনিক পদে নতুন নিয়োগ দিয়েছে প্রশাসন। এছাড়া তিন পদে তিনজনকে পুনরায় নিয়োগ দিয়েছেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বুধবার (১লা ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক আটটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে, প্রক্টর পদে অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের মেয়াদ গত ২৮ জানুয়ারি শেষ হয়। ফলে এ পদে গত ২৯ জানুয়ারি থেকে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদকে  নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া চারুকলা বিভাগের সভাপতি পদে অধ্যাপক ড. মামুনুর রহমানকে অব্যাহতি দিয়ে তার স্থলে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এইচ এম আক্তারুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।

এদিকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেলের পরিচালক পদে অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদকে অব্যাহতি দিয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামালকে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক পদে অধ্যাপক ড. রুহুল কুদ্দুস মো. সালেহর মেয়াদ গত ৩০ জানুয়ারি শেষ হয়। তদস্থলে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকি বিল্লাহকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৩১ জানুয়ারি থেকে আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এছাড়া আইন প্রশাসক পদে আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলামকে অব্যাহতি দিয়ে তদস্থলে একই বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিন প্রশাসনিক পদে তিনজনকে বহাল রেখেছে প্রশাসন। এদের মধ্যে শেখ দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমের মেয়াদ গত ২৪ নভেম্বর শেষ হয়। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে গত ২৫ নভেম্বর থেকে আগামী এক বছরের জন্য তাকে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। পরিবহন প্রশাসক পদে অধ্যাপক ড. আনোয়ার হোসেনের মেয়াদ গত ১৫ জানুয়ারি শেষ হয়। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর গত ১৬ জানুয়ারি থেকে আগামী এক বছরের জন্য তাকে পূনঃনিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া ছাত্র উপদেষ্টা পদে অধ্যাপক ড. শেলিনা নাসরীনের মেয়াদ গত ২৪ নভেম্বর শেষ হয়। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর গত ২৫ নভেম্বর থেকে আগামী এক বছরের জন্য তাকে পূনঃনিয়োগ দেওয়া হয়েছে। এসব প্রশাসনিক পদে নিয়োগপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

টিএসসিসি'র নতুন পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এ পদে নিয়োগ দিয়েছেন। সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।

নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমাকে এ পদে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে