দুমকিতে অধিগ্রহণকৃত জমির টাকা না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন
পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের ৩ টি মৌজার জমিতে মাননীয় প্রধানমন্ত্রী নামে সেনানিবাস করার পর ৮ বছর ধরে জমির মালিকরা অধিগ্রহনকৃত জমির টাকা না পাওয়ার প্রতিবাধে মানববন্ধন।
বুধবার সকাল ১০ টার উপজেলার লেবুখালী পায়রা টোল প্লাজার সামনের বরিশাল পটুয়াখালী মহাসড়কের রাস্তার পাশে মানববন্ধনে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন শরীফ, মোঃ সহিদ হাওলাদার, সরোয়ার মেম্বর, মানিক হাং, আতাহার হাং, বেগম, রওশনারা, জাকির বিশ্বাস, আঃ রাজ্জাক,আঃ হক তালুকদার, নজরুল ইসলাম প্রমূখ। বক্তরা বলেন আগামী এক সপ্তাহের মধ্যে অধিগ্রহনকৃত জমির মালিকরা টাকা না পেলে পরবর্তীতে সড়ক অবরোধ করবেন। দীর্ঘদিন ধরে সেনানিবাস কর্তৃপক্ষ তাদেরকে বারবার ওয়াদা দিয়ে ঘুরিয়েছে, অথচ বাকেরগঞ্জ উপজেলার দুধল-মৌ এলাকার জমির মালিকদের টাকা দিয়ে দেয়া হয়েছে। টাকা না পেয়ে অনেক পরিবার মারা গেছেন এবং অনেক পরিবার কষ্টে দিনাতিপাত করছে।
মানববন্ধন শেষে জমির মালিকরা জেলা প্রশাসকের মাধ্যমে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি পেশ করেন এবং তার হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, আলগী মৌজার প্রকৃত জমির মলিকরা টাকা পাবেন তাদের কাজ চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied