ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

‘প্রশাসনের কিছু সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তাকে সংকুচিত করছে’


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১-২-২০২৩ রাত ৯:৫৪

সাম্প্রতিককালে প্রশাসনের কিছু কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের স্বকীয়তাকে সংকুচিত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট। বুধবার (০১লা ফেব্রুয়ারি) পরিষদের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার স্বাক্ষরিত এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সম্প্রতি চ্যানেল-আই টেলিভিশনে প্রচারিত একটি খবরে ‘বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করা হয়েছে’ দাবি করে এই প্রতিবাদ জানিয়েছে ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চ্যানেল আই-এ প্রচারিত সংবাদটি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট-এর দৃষ্টিগোচর হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট মনে করে এধরনের খবর প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই-ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ বিশ্ববিদ্যালয়ের বিধি বিধানের বাইরে কোনো অনৈতিক সুবিধা ভোগ করেননা। উক্ত খবরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য হতাশাজনক। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে উপাচার্যের এধরনের বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট ক্ষোভ প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিককালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের স্বকীয়তাকে সংকুচিত করে একটি কাঠামোর মধ্যে আবদ্ধ করার প্রবণতা লক্ষ্যিত হয়েছে। যেটি বিশ্বদ্যিালয়ের জন্য সুফল বয়ে আনবেনা। আমরা বিশ্বদ্যিালয় কর্তৃপক্ষকে অনতিবিলম্বে চ্যানেল আই-এ প্রচারিত খবরের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি বেসরকারি টিভি চ্যানেল "চ্যানেল-আই"-এ ‘নিজস্ব নিয়মে বাড়তি বেতন-ভাতা নিচ্ছেন ইবির শিক্ষক-কর্মকর্তা-কর্মাচরীরা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনে বেতন ভাতা ও অবসর গ্রহণে ইবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় বেতন থেকে একধাপ উপরে বেতন নিচ্ছেন এবং সেশন বেনিফিট ভোগ করছেন বলে উল্লেখ করেছেন ওই টিভি চ্যানেল। প্রচারিত ওই প্রতিবেদনে উপাচার্য বলেন, গ্রেডের ব্যাপারটা আসলেই যে ভুল করেছে সেটা মানা যাচ্ছে না। নিয়ম পরিবর্তনের চেষ্টা করছেন ইঙ্গিত করে তিনি বলেন, আমি একা আর অন্য সব একদিকে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে