কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে শামিমুল সাকিক (১৭) নামে আরেক এসএসসি পরীক্ষার্থী।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-নড়াইল সড়কের মধুমতি সেতুর টোল প্লাজা এলাকা এ দুর্ঘটনা ঘটে।কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শান্ত আহমেদ নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে।আহত শামিমুল সাকিব একই উপজেলার মারিমুল ইসলামের ছেলে। তাকে আহত অবস্থায় ভাটিয়াপাড়া এসবি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ও আহত একে অপরের বন্ধু। এ বছরের এসএসসি পরীক্ষার্থী তারা।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক রাজিব সরকার জানান, দুই বন্ধু শান্ত ও শামিমুল একটি মোটরসাইকেলে করে নড়াইল থেকে ভাটিয়াপাড়া গোলচত্বরের দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলটি মধুমতি সেতু হয়ে মধুমতি টোল প্লাজা পার হলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে সাজোরে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু শান্ত ও শামিমুল মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাটিয়াপাড়া এসবি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে শান্ত মারা যায়। অপর আহত শামিমুলকে ভর্তি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান