ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের করোনা উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে করোনা মোকাবেলায় বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) পৌর শহরের সমবায় মার্কেটে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদের আয়োজনে চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশীর নির্দেশনায় জনসাধারণের মাঝে উপকরণ বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদস্য মারুফ হোসেন, দেবাশীষ দত্ত সমীর, মহসেনা বেগম, সহকারী প্রকৌশলী জাকির হোসেনসহ জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ।
পরে জেলার ৫টি উপজেলার ৫১টি ইউনিয়নে জনসাধারণের মাঝে বিতরণের জন্য ৪৭ হাজার ৮৩২টি মাস্ক, ৪৭ হাজার ৮৩৩টি সাবান, ৪ হাজার ৫০০টি হ্যান্ড স্যানিটাইজার ও ৪ হাজার ৫০০টি হ্যান্ডওয়াশ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলার সদস্যরা বিভিন্ন অফিস, আদালত, হাসপাতাল, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থানে এ সকল উপকরণ বিতরণ করবেন।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied