পাবনা হাসপাতালে ইন্টার্ন নার্সকে মারধরের প্রতিবাদে তৃতীয়দিনেও কর্মবিরতি পালন অব্যাহত
পাবনা আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্সকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার তৃতীয়দিনেও কর্মবিরতি পালন করেন ইন্টার্ণ নার্সরা। হাসপাতালের কর্তব্যরত রাজা হোসেন নামের এক ইন্টার্ন নার্সকে মারধরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ইন্টার্ন নার্সদের ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা।
বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে তৃতীয়দিনের মতো হাসপাতাল চত্বরে অবস্থান নেন ইন্টার্ন নার্সরা। তাদের ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের করবেন বলে জানিয়েছেন তারা। পরে র্যালী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। জেলা প্রশাসক না থাকায় পরে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের সাথে দেখা করে তাদের সমস্যার কথা তুলে ধরে প্রতিকার দাবি করেন। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার।
ইন্টার্ন নার্সদের অভিযোগ, পাবনার ইছামতি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন সাইন্স এন্ড মিডওয়াইফারির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজা হোসেন গত মঙ্গলবার দুপুরে মেডিসিন ওয়ার্ডের মহিলা ইউনিটে ডিউটিরত ছিলেন। ওই সময় বেশি দামে ইসিজি করা নিয়ে রোগীর এক আত্মীয়ের সাথে হাসপাতালের দালাল সাদ্দাম হোসেনের কথা কাটাকাটি হয়। এ সময় নার্স রাজা হোসেন ওই দালালকে উত্তেজিত না হয়ে রোগীর সঙ্গে হাসপাতালের বাইরে গিয়ে কথা বলতে বলেন।
এসময় দালাল সাদ্দাম হোসেন ওই নার্সের উপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। অন্য নার্সরা বাধা দিতে গিলে তাদেরকেও মারধর করা হয়। এরপর রোগী হয়রানি বন্ধ, নার্সদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে ওইদিন বিকেলে থেকে কর্মবিরতি পালন শুরু করেন। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা শাখার সভাপতি জাহিদ হাসান বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ব্য দীর্ঘদিনের। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। কিন্তু বারবারই তারা পার পেয়ে যায়। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি ও হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন ভূমিকা পালন করেন। তাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
হাসপাতালের সহকারি পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, আন্দোলনরত ইন্টার্ন নার্সদের সাথে কথা বলে কিভাবে এ সমস্যা থেকে উত্তোরণ ঘটানো যায়, সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। দালালদের দৌরাত্ম্য বন্ধে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের কথা হয়েছে। ইন্টার্ন নার্সদের কর্মস্থলে ফেরাতে কাজ করছেন বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি