কাশিয়ানীতে ৫৯৬টি গ্যাস ভর্তি সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৫৯৬টি গ্যাস ভর্তি সিলিন্ডারসহ ট্রাক ছিনতাই হয়েছে। সিলিন্ডারসহ এই গ্যাসের বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা। বুধবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে কাশিয়ানী উপজেলার গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের বেলতলা নামক স্থান থেকে এই ট্রাকটি ছিনতাই হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে তারা কাজ করছেন বলে জানান। গ্যাস ব্যবসায়ী মামুন মুন্সি মুঠোফোনে জানিয়েছেন, বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে কাশিয়ানী সদর ইউনিয়নের খায়েরহাট বেলতলা বাজার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা বাজারের পাহারাদার রমজান সিকদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
মোংলা থেকে ১২ কেজি ওজনের ৫৯৬ বোতল ওমেরা কোম্পানীর গ্যাস সিলিন্ডার নিয়ে রাত পৌনে ১২টার দিকে (ঢাকা- মেট্রো ট-১৫-৫৯২৮) ট্রাকটি কাশিয়ানীর বেলতলা বাজারে পৌছায়। সেখানে গাড়ি পার্কিং করে চালক বাড়িতে গেলে ছিনতাইকারীরা একটি পিকআপ নিয়ে সেখানে এসে বাজারের পাহারাদারের মুখ গামছা দিয়ে বেঁধে ট্রাক নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানিয়েছেন, ছিনতাইকারীরা ট্রাক নিয়ে ঢাকার দিকে রওনা হয়ে রাত ১টা ৫৫ মিনিটে ভাঙ্গা হাইওয়ে টোল প্লাজা অতিক্রম করে।
উল্লেখ্য, বর্তমানে প্রতি সিলিন্ডার গ্যাসের মূল্য আগের থেকে ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন
রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ
Link Copied