ওয়ার্ল্ড র্যাংকিংয়ে এগুলো ইসলামী বিশ্ববিদ্যালয়
স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র্যাংকিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪হাজার ১১৮তম এবং বাংলাদেশের সেরা ১০০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ৩৪তম। এর আগে বিশ্ব র্যাংকিংয়ে ইবির অবস্থান ছিলো ৪হাজার ১৬২তম। সম্প্রতি বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে এই তালিকা প্রকাশ করেছে ওয়েবমেট্রিক্স।
২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র্যাংকিং প্রকাশ করে আসছে। এই র্যাংকিং তৈরিতে ওয়েবমেট্রিক্স প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে বলে জানা গেছে।
ওয়েবমেট্রিক্সের বিশ্ববিদ্যালয় র্যাংকিং-২০২৩ সালের (জানুয়ারি) প্রতিবেদন অনুযায়ী, এ বছর দেশের ১৭০টি পাবলিক, প্রাইভেট ও মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ৯৭৫), দ্বিতীয়- রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১২১০), তৃতীয়- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৩৬৫), চতুর্থ- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৪৩২), পঞ্চম- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ১৮২৫), ষষ্ঠ- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২০৬০), সপ্তম- ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২১২৯), অষ্টম- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২৩০৯), নবম- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র্যাংকিং ২৪০৪), দশম- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র্যাংকিং ২৪১৪)।
এদিকে ওয়েবমেট্রিক্স র্যাংকিংয়ে থাকা বিশ্বসেরা ৫টি বিশ্বিবদ্যালয়ের মধ্যে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, তৃতীয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), চতুর্থ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি ও পঞ্চম স্থানে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু