“হ্যালো পুলিশ, মানিকগঞ্জ”এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মানিকগঞ্জে পুলিশি সেবা কার্যক্রম বাস্তবায়নের জন্য পুলিশ সার্ভিস সেন্টার “হ্যালো পুলিশ, মানিকগঞ্জ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি।
এই সার্ভিস সেন্টারের মাধ্যমে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর পরিকল্পনা ও নির্দেশনায় মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার, দীর্ঘদিন যাবত পুলিশি সেবা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী ''হ্যালো পুলিশ মানিকগঞ্জ' সার্ভিস সেন্টার থেকে সুফলভোগীদের সাথে কথা বলে জানান, বাংলাদেশ পুলিশ ভাল কাজ করছে সেটা দেশের মানুষ এক বাক্যে স্বীকার করে। ইতিমধ্যে প্রায় শতাধিক বিভিন্ন পর্যায়ের সুবিধাবঞ্চিত ও অহেতুক হয়রানীর শিকার হওয়া নারী-পুরুষ পুলিশ সুপারের এই ব্যতিক্রমী উদ্যোগ ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জের’ সুফল পেয়েছেন।
এসময় মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন সহ সভাপতি এ্যাড আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস ছালামসহ, মানিকগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied