লোহাগাড়ায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ১টি এফজেড মডেলের মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
১ ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে অফিসার ইনচার্জ লোহাগাড়া থানা সঙ্গীয় এসআই নুরুননবী, এসআই শরিফুল ইসলাম, এএসআই মোঃ আলমগীর এবং ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উত্তর আমিরাবাদ মুহুরীপাড়ার কামাল উদ্দিনের পুত্র আসিফুল ইসলাম (২২), আমিরাবাদ রাজঘাটা হাজারবিঘার পাখি ড্রাইভারের ভিটার মোঃ সাহাব উদ্দিনের পুত্র মোঃ বেলাল উদ্দিন (২৪), আমিরাবাদ রাজঘাটাস্থ নোমান মিয়ার কলোনির ভাড়াটিয়া ও লোহাগাড়া সদর জোনাবির পাড়ার স্থায়ী বাসিন্দা মোঃ ইসমাইলের পুত্র মোঃ মিজান (২৪)।
এব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরে ধৃত আসামীদরে দেয়া তথ্যমতে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের একটি এফজেড-৫ মডেলের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মোটরসাইকেল চোরাই সিন্ডিকেটের ৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানার মামলা (নং-৪) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
Link Copied