ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে শতবর্ষী গাছ কেটে উজাড়, এলাকাবাসী ক্ষোভ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩-২-২০২৩ দুপুর ১১:২৮
রাজশাহীর  তানোরে শতবর্ষী পাইকড় গাছসহ পরিপক্ষ তরতাজা আরো ৬ টি গাছ কেটে উজাড় করেছেন স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি বলে অভিযোগ উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) ধানোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে  ঘটনাটি।  গাছ কাটার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
আজ সকালের দিকে সরেজমিনে দেখা যায়, শতবর্ষী পাইকড় গাছের বিশাল মোটা গুল পড়ে রয়েছে। বাকি গাছের জায়গা গর্ত হয়ে আছে। মুল রাস্তা সংলগ্ন স্কুলটি। রাস্তার গাছও কাটা হয়েছে।
 
এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এসে ক্ষোভ প্রকাশ করে বলেন, গাছগুলো কাটার পর খাখা করছে। পাইকড় গাছের বয়স ১০০ বছর হবে। এসব গাছের ছায়াতলে গ্রামের লোকজনসহ ছাত্র/ছাত্রীরা ছায়া পেত। কিভাবে কেটেছে সেটা স্কুল কর্তৃপক্ষ বলতে পারবেন। একটি গাছ থেকে কত অক্সিজেন গ্রহন করে থাকে। অথচ সব নিধন করে ফেললো।
প্রধান শিক্ষক মাহমুদা খাতুন বলেন, ইউএনও স্যার ও প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমতিক্রমে প্রকাশ্যে নিলাম দেওয়া হয়েছে। নিলামের জন্য অনুমোদনের কাগজ দিয়েছেন এবং শিক্ষা অফিসার উপস্থিত থেকে নিলাম হয়েছে। ৭টি গাছের বিপরীতে ৪৬ হাজার টাকায় নিলাম হয়েছে বলে অনুমোদনের কাগজ দেখান। যার স্মারক নং উশিঅ/তান/রাজ/২০২৩/১৪/২২। বিগত ১৬/১/২০২৩ ইং তারিখে  বলা হয় আগামী ২২/১/২০৩ ইং তারিখে উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১ টার দিকে প্রকাশ্যে নিলাম হবে। ১৬/১/২০২৩ তারিখের পর নিলাম বিজ্ঞপ্তিটি প্রচারের কথা বলা হলেও সেটা না করে অতিগোপনে নিলাম দেওয়া হয়েছে। তবে কত জন নিলামে অংশ নেয় এসব কিছু বলেন নি প্রধান শিক্ষক।
 
স্থানীয়রা জানান, গাছগুলো কাটা হয়েছে, কাকে দিয়েছে প্রতিবেশি হয়েও জানতে পারিনি। এমনকি রাস্তার গাছও কাটা হয়েছে। গাছগুলো কাটার কারনে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হয়েছে। স্কুলের আশপাশের লোকজন গাছগুলো লাগিয়েছিল, আর প্রধান শিক্ষক ও সভাপতি কেটে উজাড় করেছেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক পরিতোষ জানান, উপজেলা পরিষদে কর্মকর্তা রা থেকে প্রকাশ্যে নিলাম হয়েছে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ জানান, স্কুলে ভবন হবে এজন্য গাছগুলো উপজেলা পরিষদে ইউএনও স্যারের উপস্থিতিতে নিলাম দেওয়া হয়েছে। নিলামের আগে বিজ্ঞপ্তিটি বহুল প্রচারের কথা বলা আছে,কিন্তু পত্রিকায় বা মাইকিং করা হয়নি জানতে চাইলে তিনি জানান প্রকাশ্যে নিলাম হলে এসব লাগে না।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত