৫ কিশোর গ্যাং কেড়ে নিল প্রাণ
খুলনার ডুমুরিয়ায় নতুন বই নিয়ে বাড়ি ফেরা হয়নি স্কুল ছাত্র নিরবের
নতুন বই নিয়ে বাড়ি ফেরা হয়নি নিরবের। একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং এর হাতে বলি হয়ে ফিরেছেন লাশ হয়ে। ঘটনাটি খুলণা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে।
নিরব মন্ডল (১২) সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার বাড়ি থেকে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিল নিরব। রাতে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
পুলিশ জানান, একটি সংঘবন্ধ কিশোর গ্যাং এ হত্যাকান্ডটি ঘটিয়েছে। ঘটনার বিবরনে জানা যায়, বিদ্যালয় ছুটি হওয়ার পরে ওই বিদ্যাপিঠের নবম শ্রেণীর শিক্ষার্থী গুটুদিয়া গ্রামের মৃত সৈয়দ মোল্লার ছেলে সোহেল মোল্লা (১৩), জেলেরডাঙ্গা গ্রামের পংকজের ছেলে পিতু মন্ডল, প্রকাশ মন্ডলের ছেলে হিরক মন্ডল ও তেলিখালী গ্রামের অনিমেশ রায়ের ছেলে পিয়াল মন্ডল কৌশলে নিরব মন্ডলকে ডেকে বিদ্যালয়ের পেছনে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে দড়ি দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে নোহেল মোল্লা একই এলাকার আক্তার কাজীর কলেজ পড়ুয়া ছেলে জোবায়েত কাজীর ফোন দিয়ে নিরবের বাবা শেখর মন্ডলকে ৩০ লাখ টাকা মুক্তিপন চেয়ে ফোন করে। ঘটনাটি তখনই সেখর মন্ডল পুলিশকে অবহিত করলে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে বৃহস্পতিবার রাতেই ওই ৫ জনকে আটক করে ডুমুরিয়া থানা পুলিশ। তাদের দেয়া স্বীকারোক্তিতে রাত ১ টায় নিরবকে ওই পরিত্যক্ত কক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মহসীন আল মুরাদ। এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কণি মিয়া বলেন, ঘটনার দিন বিকেলে খবর পেয়েই তথ্য প্রযুক্তির সহায়তায় ৫ কিশোরকে আটক করা হয়। তাদের দেয়া ¯ী^কারোক্তিতে রাত ১ টায় নিরবের লাশ উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট কোন কারণ এখনও পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক শংকর মন্ডল বলেন, ওই ছেলেদের মধ্যে ৪ জন তার বিদ্যালয়ে অধ্যায়ণরত। নিরব ভালো ছেলে ছিল। গতকালই তাকে নতুন বই দেয়া হয়েছে। অপরাধের সাথে জড়িত সকলেই উশৃংখল বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ