চট্টগ্রামে নেজামে ইসলাম পার্টির বিক্ষোভ মিছিল পন্ড
চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পণ্ড হয়ে গেছে। পুলিশের বাঁধায় মিছিল করতে না পেরে উপস্থিত নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীন দেশের জনগণের মত প্রকাশের অধিকার হরণ করেছে সরকার। মত প্রকাশের স্বাধীনতা হরণ করার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। মত প্রকাশের অধিকার সর্বজনীন অধিকার। জাতীয় শিক্ষানীতিতে ইসলাম শিক্ষা সংকোচিত করার প্রতিবাদে চট্টগ্রাম আন্দরকিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কর্মসূচি পালন করার পূর্বেই পুলিশ সমাবেশের মাইক নিয়ন্ত্রণে নিয়ে যায়। নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় শিক্ষানীতিতে ইসলামী শিক্ষা ধ্বংস করতে নতুনভাবে নাস্তিক মুরতাদদের গভীর ষড়যন্ত্রে সরকার পা দিয়েছে।
শুক্রবার বাদে জুমা আন্দরকিল্লা চত্ত্বরে চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাওলানা অধ্যক্ষ মনজুরুল কাদের চৌধুরীর সভাপতিত্বে আনোয়ার হোসাইন রব্বানীর পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক কুতুবী, মাওলানা ক্বারী ফজলুল করিম জিহাদী, মাওলানা জাকারীয়া খালেদ, মাওলানা ক্বারী ঈসা, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা হাফেজ ওবাইদুল্লাহ, মাওলানা আবুল বাসার, মাওলানা আতাউল্লাহ, মাওলানা ফয়সল (১), মাওলানা আরমান, মাওলানা সাঈদ, মাওলানা ইমরান, মাওলানা রফি উদ্দিন, মাওলানা ফয়সাল (২), মাওলানা আবরার, মাওলানা ওমর আলী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জমির, মাওলানা আতিকুর রহমান ও মাওলানা ওসমান প্রমুখ। নেজামী ইসলামী পার্টির নেতা মাওলানা আনোয়ার হোসেন রাব্বারী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বাদে জুমার পর মিছিল করার প্রস্তুতি নিলে পুলিশ উপস্থিত হয়ে আমাদের মাইক এবং ব্যানার নিয়ে যায়, মিছিল না করার নির্দেশ দেন, শেষ পর্যন্ত পুলিশের বাঁধা মিছিল না করে শতশত নেতা কর্মী সংক্ষিপ্ত সমাবেশ করে চলে যান।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জাহিদ কবির, অনুমতি না নিয়ে কিছু মানুষ বাদে জুমা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। মিছিল করার অনুমতি নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তারা কোন উত্তর দিতে পারেনি এবং কোন কাগজ পত্রও দেখাতে পারেনি। যার কারলে তাদেরকে মিছিল না করতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ