সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ তানোরের অন্তরা!
চলতি বছর সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রাজশাহীর তানোর উপজেলা প্রত্যান্ত গ্রাম কচুয়ার জান্নাতুল ফেরদৌস অন্তরা। সে কচুয়া গ্রামের আবদুল হামিদের মেয়ে। ঢাকা বিশ্ববিদ্যায়ের আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ছিলেন। অন্তরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের সেরা ১০ শিক্ষার্থীর মধ্যে একজন ছিলেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে অন্তরা উত্তীর্ণ হয়।
গ্রামের কৃষকের মেয়ে অন্তরার এ কৃতিত্বে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, অন্তরার এ সাফল্যে তারা খুশি। অন্তরা ছোট থেকেই মেধাবী ছিলো।
অন্তরার দুলাভাই মো. ইমামুল হক জানান, গ্রামের কচুয়া উচ্চ বিদ্যালয় থেকে অন্তরা এসএসসি এবং তানোর আবদুল করিম সরকার ডিগ্রি কলেজ থেকে এএইচএসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। অন্তরার বড় তিন বোনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অন্তরা সকলের দোয়া প্রার্থী।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি