মানিকগঞ্জে পাচারের উদ্দেশ্যে শিশু অপহরণ : গ্রেফতার ১
মানিকগঞ্জে পাচারের উদ্দেশ্যে শিশু অপহরণের ঘটনায় মারফত আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে অপহৃত শিশু আসিফকে। শুক্রবার দুপুরে উপজেলার উকিয়ারা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারফত আলী উকিয়ারা এলাকার বাসিন্দা।
জানা গেছে, আসিফের বাবা আক্কাস আলী ঢাকার গাবতলী বেড়িবাঁধ কলোনিতে বসবাস করেন। পেশাগত কারণে তার সঙ্গে মারফত আলীর সম্পর্ক গড়ে উঠে। গত ২৭ জানুয়ারি রাতে বাড়ি ফিরে আক্কাস দেখতে পান তার স্ত্রী, ছেলে আসিফ ও এক বছরের মেয়ে রাশেদা বাড়িতে নেই। এর তিনদিন পর তার স্ত্রী শুধু তার মেয়েকে নিয়ে বাড়ি আসে। কিন্তু তার ছেলে আসিফকে দেখতে না পেয়ে তার স্ত্রীর কাছে ছেলের কথা জানতে চাইলে, স্ত্রী জানায় যে মারফত আলী তাদের বেড়ানোর কথা বলে মানিকগঞ্জে নিয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে তিনি কৌশলে শিশু আসিফকে অপরহণ করে নিয়ে গেছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, শিশু অপহরনের ঘটনায় শুক্রবার সকালে শিশুটির বাবা আক্কাস আলী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে দুপুরের দিকে মারফত আলীকে গ্রেফতার করে। এসময় অপহৃত শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মারফত আলীর বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রীতি / প্রীতি
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ