ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মারধরের অভিযোগে ঢাবির শিক্ষার্থী হল থেকে বহিষ্কার


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২৩ রাত ৮:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
অভিযুক্ত শিক্ষার্থী রাকিবুল আল হাসান নুর জাপানিজ স্টাডিজ বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত। তিনি বিজয় ৭১ হলের যমুনা ব্লকের ৮০০৫ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী।গত ১ ফেব্রুয়ারি থেকে তার বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ ডিসেম্বর রাতে বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের পশ্চিম কর্নারে লিফটের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত রাকিবুল আল হাসান নুর তার সিনিয়র রিদওয়ানুল হক রিয়াদকে সবার সামনে শারীরিকভাবে লাঞ্ছিত এবং রক্তাক্ত জখম করে। ওই সংবাদ জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় প্রকাশিত হয়।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত অভিযোগের প্রেক্ষিতে হল প্রশাসন কর্তৃক গঠিত কমিটি ঘটনার সত্যতার প্রমাণ পায়। এ ঘটনা হলের প্রশাসনিক ও একাডেমিক মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে মত দেয় তদন্ত কমিটি; যা হলের শৃঙ্খলা ও আইন পরিপন্থি। তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে হলের শৃঙ্খলাভঙ্গের অপরাধে ছয় মাসের জন্য অভিযুক্ত রাকিবুল আল হাসান নুরকে হল থেকে বহিষ্কার করা হলো। এ সময়ে অভিযুক্ত রাকিবুল হলে অবস্থান এবং কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না।
 
এই বিষয়ে বিজয় ৭১ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, ওই শিক্ষার্থী যে ধরনের আচরণ করেছে তা কোনভাবেই কাম্য নয় । হলের আইন লঙ্ঘন করে কেউ হলে থাকতে পারবেনা। এতে করে আরো বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। তাই আমাদের মিটিং এ স্বীদ্ধান্তের ভিত্তিতে ওই ছাত্রকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে