দর্শনা কেরু’জ শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক মাসুদ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গার দর্শনা কেরু’জ শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮ ঘটিকা থেকে শুরু করে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে কেরু উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনে সুষ্ঠু ভাবে কেরু’জ নির্বাচন শেষ হয়। এই নির্বাচনে সভাপতি পদে ফিরোজ আহম্মেদ সবুজ ছাতা প্রতীক নিয়ে জয়লাভ করেন এবং সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ চাঁদতারা প্রতীকে জয়লাভ করেন। জানাগেছে, বিজয়ী সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ (ছাতা) প্রতীক পেয়েছে ৭৬৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈয়ব আলী (সাইকেল) প্রতীকে পেয়েছন ৪০৫ ভোট, মাসুদুর রহমান মাসুদ চাঁদতারা প্রতীকে ৭০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বদ্ধী মনিরুল ইসলাম পিন্স আনারস প্রতিকে পেয়েছেন ৩৬০ ভোট ও জয়নাল আবেদীন নফর হারিকেন প্রতীকে পেয়েছেন ১০২ ভোট। সহ- সভাপতি মফিজুল ইসলাম তালাচাবি প্রতীকে ৬২৩ ভোট ও রেজাউল ইসলাম টেবিল প্রতীকে ৪৯৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন এদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এএসএম কবীর কলস প্রতীকে পেয়েছেন ৪৭১ ভোট ও আনিসুর রহমান গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন ১৮১ ভোট। সহ-সম্পাদক পদে হাফিজুর রহমান হাস প্রতীকে ৫৯৮ ভোট ও মোস্তাফিজুর রহমান চেয়ার প্রতীকে ৫৭২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তাদের নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী খবির উদ্দিন আম প্রতীকে পেয়েছেন ৩৮৩ ভোট, আতিয়ার রহমান মাছ প্রতীকে পেয়েছেন ১৬৯ ভোট ও মহিদুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৮২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ইকবাল হুসাইন কাপ পিরিচ প্রতীকে ৫৮৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বদ্ধী বাবুল আক্তার প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৫৩৫ ভোট। দপ্তর সম্পাদক পদে সালাহউদ্দিন সনেট উড়োজাহাজ প্রতীকে ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বদ্ধী আবুল হোসেন হরিণ প্রতীকে পেয়েছেন ৩৯৫ ভোট। প্রচার সম্পাদক পদে আব্দুল কুদ্দুস মোবাইল ফোন প্রতীকে ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বদ্ধী পেয়েছেন মিজানুর রহমান মোরগ প্রতীকে পেয়েছেন ৩৪২ ভোট ও ইয়াসির আরাফাত কুড়ে ঘর প্রতীকে পেয়েছেন ১৫৩ ভোট। কোষাধ্যক্ষ পদে আবু সাঈদ হোসেন কাঠাল প্রতীকে ৬৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বদ্ধী খন্দকার কায়েশ আব্দুল্লা পেয়েছেন ৪২৫ ভোট, ১নং ওয়ার্ডে (প্রশাসন ও হিসাব বিভাগ) সদস্য পদে মো.সেলিম খান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, ২ নং ওয়ার্ডে (চোলাই কারখানা) সদস্য পদে আমিরুল ইসলাম (ডাব) প্রতিকে ১০৯ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন ও বাবর আলী (বেলচা)প্রতিকে পেয়েছেন ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বদ্ধী আব্বাস আলী (বালতি) প্রতিকে পেয়েছেন ৪১ ভোট, ৩ নং ওয়ার্ডে (পরিবহন গ্যারেজ) শরিফুল ইসলাম (টর্চলাইট) প্রতিকে ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও বাবুল আক্তার (গোলটুপি) প্রতিকে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাদের নিকটতম প্রতিদ্বদ্ধী শফিকুল ইসলাম (আখের আটি) প্রতিকে পেয়েছেন ২৪ ভোট, জাহিদুল ইসলাম (ডাব) প্রতিকে পেয়েছেন ২০ ভোট, মোজাহারুল ইসলাম (হাতুড়ি) প্রতিকে পেয়েছেন ১২ ভোট, ৪ নং ওয়ার্ডে (ইক্ষু সংগ্রহ) কামরুল হাসান লোমান (আখের আটি) প্রতিকে ৯১ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন ও মাহমুনুল হাসান (টর্চলাইট) প্রতিকে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাদের নিকটতম প্রতিদ্বদ্ধী মতিয়ার রহমান (ডাব) প্রতিকে পেয়েছেন ৭৯ ভোট, ৫ নং ওয়ার্ডে (ইক্ষু উন্নয়ন) সাহেব আলী (টর্চলাইট) প্রতিকে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও হারিজুল ইসলাম (আখেরআটি) প্রতিকে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদদ্ধী প্রতিদ্বন্দ্বী সাইফ উদ্দিন সুমন (ডাব) প্রতিকে পেয়েছেন ৫৭ ভোট, ৬ নং ওয়ার্ডে, (উৎপাদন বিভাগ) মজিবর রহমান, নুরুল ইসলাম ও মাজেদুল ইসলাম ডাবলু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, ৭ নং ওয়ার্ডে(প্রকৌশল বিভাগ) আজাদুল ইসলাম (হাতুড়ি) প্রতিকে ১৩০ ভোট, ইদ্রিস আলী (ডাব) প্রতিকে ১০৪ ভোট, জাহিরুল ইসলাম (বালতি) প্রতিকে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এপদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিদুল ইসলাম (গাভী) প্রতিকে পেয়েছেন ৬৩ ভোট , তারাপদ (আখেরআটি) প্রতিকে পেয়েছেন ৫৮ ভোট,রবিউল ইসলাম (বেলচা) প্রতিকে পেয়েছেন ৩৫ ভোট। সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হলেও সকালে ভোটার উপস্থিতি খুব কম লক্ষ করা গেছে দুপুর ১ টার দিকে সবুজ ও মাসুদ প্যানেল এক তৃতীয় অংশ ভোটারদের সাথে নিয়ে ভোটের মাঠে যায় এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বিকাল ৩ টা পর্যন্ত সময় বেধে দিলেও ভোট চলে বিকাল পৌনে৫ টা পর্যন্ত। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিলো।
এমএসএম / এমএসএম
নওগাঁয় রশি টানিয়ে ডাকাতি; ২৪ ঘণ্টার মধ্যে ৪ডাকাত গ্রেপ্তার
বান্দরবান রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা
চাঁদপুরে নারীর পেটের ৮ কেজি ওজনের টিউমার অপসারণ
মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা
নন্দীগ্রামে মসজিদ মন্দির উন্নয়নে দুই কোটি ষোল লক্ষ টাকা বাজেট প্রস্তাব
সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন
বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ: বিক্রয়ও বেশ ভালো
পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক
অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন
মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন
যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে