ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ৩:২৭

‘স্মার্ট গ্রন্থাগার,স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিবাদ্য বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৩ পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে রবিবার (০৫ ফেব্রুয়ারি) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার।

রবিবার বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারে সমবেত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং সম্মানিত অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপ-গ্রন্থাগারিক মোঃ আব্দুল আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস বলেন, জাতিকে আলোর মধ্যে বাঁচিয়ে রাখার প্রতিষ্ঠান হচ্ছে গ্রন্থাগার। ২০১৮ সাল হতে জাতীয় ভাবে এদিনটি পালন করা হচ্ছে। জাতীয় ভাবে এ দিনটি পালন করার উদ্দেশ্য হচ্ছে গ্রন্থাগারের প্রতি পাঠকদের আগ্রহ সৃষ্টি করা। তিনি বলেন, আসুন আমরা প্রতিদিন অন্তত বইয়ের একটি করে পৃষ্টা পড়ি এবং বইকে আমাদের জীবনের একটি অংশ মনেকরি। তাহলেই স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে