ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানিকগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৫-২-২০২৩ দুপুর ৩:৩১
ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিক হয়রানি বন্ধ এবং সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মানহানির বিচারের দাবীতে মানিকগঞ্জ প্রেসক্লাব ও মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টাস ইউনিটি (টিআরইউ) এর সাংবাদিকরা মানববন্ধন করেছে।
 
শনিবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে এগারটায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, রংপুরে দায়ের করা হয়রানিমূলক মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে মুজতবা দানিশকে যেভাবে হয়রানি করা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নিবর্তনের ধারাগুলো বাতিলের জোর দাবি জানানো হয়।
 
 মানব বন্ধনে সময় টিভির স্টাফ রিপোর্টার ইউসুফ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ-সভাপতি আহম্মেদ সাব্বির সোহেল, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, টিআরইউএর সভাপতি মনিরুল ইসলাম মিহির, সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, সম্পাদক পরিষদ প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ আরো অনেকে

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার