ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে হেরোইনসহ ৩ মাদক কারিবারি গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১১:৫৬
মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৩ লক্ষ টাকার হেরোইন।গতকাল রাত সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা ও উত্তর সেওতা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবির একাধিক দল।
 
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।গ্রেফতাররা হলো-মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ আজিজুল হক ওরফে আশিক (২৮), একই এলাকার এনাম আলীর ছেলে  মোঃ আব্দুল্লাহ (৩৪) এবং একই উপজেলার উকিয়ারা এলাকার মৃত ফজল হকের ছেলে মোঃ শামছুল ইসলাম (৩৬)। আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
 
ডিবির ওসি মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আসাদ মিয়া ও এসআই মোঃ বিল্লাল হোসেন ভূঞার নেতৃত্বে ডিবির একাধিক অভিযানিক দল জেলার পশ্চিম শেওতা ও উত্তর সেওতা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারি গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিন লাখ টাকা মুল্যের ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার