চৌদ্দগ্রামে মহাসড়কের পাশ থেকে প্রতিবন্ধীর লাশ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোল মানিক্য দীঘির দক্ষিণ পাশ থেকে মো: মীর হোসেন (৫০) নামে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের পূর্বপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মো: কাউসার মিয়া বলেন, ‘মহাসড়কের বাতিসা এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের একটি পা ভাঙ্গাসহ মাথায় গুরুতর আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতে সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়েছে। সুরতহাল ও পরিচয় সনাক্তের পর স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে নিহতের ছোট ভাই মোহাম্মদ হোসেন বলেন, ‘আমার বড় ভাই মীর হোসেন গত শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে যান। আত্মীয়-স্বজনদের বাড়ীসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেছি। মাঝেমধ্যেই তিনি বাড়ি থেকে এভাবে বের হয়ে আবার নিজে নিজে ফিরে আসতেন। তবে, এবার ফিরে না আসায় আমরা ফেসবুকে ছবি দিয়ে প্রচার চালিয়েছি। সোমবার সকালে পুলিশ মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করেছে শুনে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ সনাক্ত করি। তিনি প্রতিবন্ধী ছিলেন। তার সাথে কারো শত্রæতা ছিলো না। লাশ বাড়িতে নিয়ে এসেছি। বা’দ যোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied