ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় কবি সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভা


আবু নাইম শাহ,  কোটালীপাড়া  photo আবু নাইম শাহ, কোটালীপাড়া
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১:৪৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবি সুকান্ত মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার   উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল  ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ বুলবুল,  ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার,  কৃষি অফিসার নিটুল রায়, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার,   কোটালীপাড়ার থানার ওসি তদন্ত আশরাফ ,   ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, মিজানুর রহমান হাওলাদার মানিক, রাফেজা বেগম, তুষার মধু, চৌধুরী সুলতান মাহমুদ কালু, ভীম চন্দ্র বাগচী, সমর চাঁদ মৃধা, বীর মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন ঠাকুর,   সাবেক ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, কবি সুকান্তের ভট্টাচার্যের আদর্শকে তরুন প্রজন্মের কাছে পৌছে দিতে ও তার স্মৃতিকে ধরে রাখার জন্য উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় আগামী ১ এবং ৫ মার্চ  পাচ দিন ব্যাপী  কবি সুকান্ত মেলা অনুষ্ঠিত হবে। 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ  বলেন, কবি সুকান্ত মেলা আয়োজনে আমাদের উপজেলা  আওয়ামী লীগ  থেকে সার্বিক সহযোগিতা করা হবে। 
উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত  ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিম হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারণ ভট্টাচার্য। মা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে তিনি মারা যান। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি